কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মোংলায় স্বাধীনতা দিবসে ২টি যুদ্ধ জাহাজ উন্মুক্ত রাখা হয়

ছবি সংগৃহীত


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মোংলা বন্দরে জনসাধারণের জন্য নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ উন্মুক্ত রাখা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোংলা দিগরাজ নেভাল জেটিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ধলেশ্বরী সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। একই দিনে খুলনার বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে নৌবাহিনীর জাহাজ বানৌজা অপরাজেয় সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দফতর থেকে জানানো হয়েছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মোংলার দিগরাজ কোস্টগার্ড বেইসে সমুদ্রগামী যুদ্ধজাহাজ বিসিজিএস কামরুজ্জামান সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোস্টগার্ডের জাহাজ ঘুরে দেখার পাশাপাশি এ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন দূরদূরন্ত থেকে আসা বিভিন্ন দর্শনার্থীরা।

এ ছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে মোংলা ও খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকেও আলাদা কর্মসূচি পালন করা হচ্ছে। এদিন বিকেল ৫টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মোংলা বন্দরের কোস্টগার্ড এনেক্সে অসহায় দরিদ্র ও দুঃস্থ শিশুদের ইফতারসামগ্রী বিতরণ করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা। 

আরও খবর