কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মোংলা বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ নোটিশের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


মোংলা বন্দরের অবৈধ স্থাপনা উচ্ছেদ নোটিশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উচ্ছেদ ঠেকানোর দাবািতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরে বিক্ষোভ মিছিল করে কয়েক’শ শ্রমিক। পরে বেলা ১১টায় পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় মানববন্ধন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে আমরা শ্রমিকেরা বন্দরের জায়গায় বসবাস করে আসছি। আমরা বন্দরে শ্রমিকের কাজ করি, আমরা কাজ না করলে বন্দর অচল হয়ে পড়বে। তাই আমাদের পুনবার্সনের ব্যবস্থা না করে উচ্ছেদের চেষ্টা করলে আমরা প্রাণ দিয়ে হলেও তা মোকাবেলা করবো।

এ সময় বক্তারা জাহাজে শ্রমিকের কাজ বন্ধ করে বন্দর অচল করে দেয়ারও হুমকি দেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীসহ অন্যান্য পেশার অবৈধ দখলদাররা অংশ নেন।

উল্লেখ্য, মোংলা বন্দর কর্তৃপক্ষের মাস্টারপ্লান বাস্তবায়নে অবৈধ দখলে থাকা ভূমি উদ্ধার জরুরি হয়ে পড়েছে। তাই ২৫ মে’র মধ্যে বন্দরের বিভিন্ন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ করছে বন্দরের সম্পত্তি শাখা।


আরও খবর