কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মোংলা বন্দরে শুনানীসহ আইন অনুসারে উচ্ছেদ ও পুনর্বাসন হবে

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


শুনানী সহ পুনর্বাসনও অধিকার আইন বিধি মেনে বন্দর কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। উচ্ছেদ অভিযান যথাযথ আইন ও বিধি অনুসরণ করে পরিচালিত হবে। শুনানী গ্রহণসহ দখলকারীর পুনর্বাসন সংক্রান্ত যে সময়, সুবিধা ও অধিকার আইন ও বিধিতে বিধৃত আছে, বন্দর কর্তৃপক্ষ তা নিশ্চিত করবে।


মোংলা বন্দর কতৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ পরিচালক মোঃ মাকরুজ্জামান মুন্সি এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি প্রেস নোটে আরো জানান, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আমদানি-রপ্তানি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং অগ্রগতির লক্ষ্যে কর্তৃপক্ষ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। ল্যান্ড ম্যানেজমেন্ট এর আওতায় বন্দরের সকল জায়গা ও সম্পত্তির সুষ্ঠু, উন্নয়নমূখী ব্যবহার এবং দখলমুক্ত রাখতে মোংলা বন্দর কর্তৃপক্ষ বদ্ধপরিকর।

২৩ জানুয়ারি বন্দর কর্তৃপক্ষ কর্তৃক পুরাতন মোংলায় অবৈধ দখলদারদের ১২ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে স্থাপনা অপসারণের জন্য নোটিশ প্রদান করে। সর্বশেষ ৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের নোটিশ দ্বারা পুরাতন বন্দর এলাকার মেরিন ড্রাইভ সড়কে গড়ে ওঠা ৭০টি অবৈধ স্থাপনা ১১ নভেম্বর, ২০২৪ তারিখের মধ্যে বন্দর কর্তৃপক্ষ উচ্ছেদ করে।

এই ধারাবাহিকতায় গত ১৮ মে, ২০২৫ তারিখে সহকারী ব্যবস্হাপক (সম্পত্তি), মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত পত্রে কর্তৃপক্ষের মালিকানা ও নিয়ন্ত্রণাধীন জমিতে বসবাস, স্থাপনা নির্মাণ ও ব্যবসা পরিচালনাকারী অবৈধ দখলদারকে আগামী ২৫ মে, ২০২৫ তারিখের মধ্যে স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ প্রদান করে বন্দর কতৃপক্ষ।

বন্দরের জায়গা একটি রাষ্ট্রীয় সম্পদ; উক্ত সম্পদ এবং জমি অবৈধ দখলদারমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান একটি চলমান ও ধারাবাহিক প্রক্রিয়া বলে জানায় বন্দরের এ কর্মকর্তা


আরও খবর