মোংলা প্রতিনিধিঃ
মোংলার পশুর নদীর পূর্ব পাড়ে জয়মনি সাইলো সংলগ্ন স্থান থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে চাঁদপাই নৌ থানা পুলিশ ওই নদীতে ভাসমান লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, নদীতে একটি লাশ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চাঁদপাই নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: একরামুল হক জানায়, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে চাঁদপাই নৌ থানাধীন পশুর নদীর পূর্ব পাড়ে জয়মনি সাইলো সংলগ্ন নদীর পানিতে ভাসমান অজ্ঞাত একজন পুরুষের লাশ আমরা উদ্ধার করেছি। লাশের পরিচয় এবং মৃত্যুর কারণ উদঘাটনে আমরা চেষ্টা চালাচ্ছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
১ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৩২ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ৪২ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ৮ মিনিট আগে
১২ দিন ২০ ঘন্টা ১১ মিনিট আগে