কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সুন্দরবনে ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সদস্য অস্ত্রসহ আটক

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


সুন্দরবনের ‌‘দুর্ধর্ষ’ ডাকাত দুলাভাই বাহিনীর সদস্য কামরুল সরদারকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্ট গার্ড।

বৃস্পতিবার (৬ নভেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, সুন্দরবনের ‘কুখ্যাত’ ডাকাত দুলাভাই বাহিনী ডাকাতির উদ্দেশে সুন্দরবনের কুমড়োকাঠি খাল এলাকায় অবস্থান করছে, এমন একটি তথ্য গোপন সূত্রে জানা যায়। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ডে। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের গহিনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে তাদেরকে ধাওয়া করে ১টি একনালা বন্দুক, ৩ রাউন্ড তাজা গুলি ও ৭ রাউন্ড ফাঁকা গুলিসহ দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত সদস্য কামরুল সরদার (৫৫) সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দুলাভাই বাহিনীর সঙ্গে সুন্দরবনে ডাকাতি করে আসছিল।

সিয়াম-উল-হক আরও জানান, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরও খবর