কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পশুর চ্যানেলে ইঞ্জিন বিকল ট্রলার থেকে ৪২ যাত্রী উদ্ধার

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

মোংলার পশুর নদীতে ইঞ্জিন বিকল হওয়া দুটি ট্রলার থেকে ৪২ যাত্রীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড এ তথ্য জানায়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গতকাল বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টায় সুন্দরবনের দুবলারচর থেকে পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান শেষে দুটি ট্রলার ৪২ জন নারী-পুরুষ ও শিশু নিয়ে বাড়ি উদ্দেশে যাত্রা করে। পথিমধ্যে সন্ধ্যা ৬টার দিকে মোংলার পশুর নদীর হাড়বাড়িয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকে। এরপর এক যাত্রী মোবাইল ফোনে কোস্ট গার্ডকে বিষয়টি জানান। সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড সদস্যরা ট্রলার দুটি এবং যাত্রীদের উদ্ধার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা সব যাত্রী খুলনার বটিয়াঘাটার বাসিন্দা। পরে ট্রলার ও যাত্রীদের মোংলার জয়মনিরঘোল জেটিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

আরও খবর