কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মোংলায় দুই মাদক ব্যবসায়ীকে অর্থ সহ ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


মোংলা পৌর শহরে জেলা মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের অর্থদণ্ডসহ ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রাম্যমান আদালত কর্তৃক সাজাপ্রাপ্তদের বাগেরহাট জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলমান।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও বিক্রির জন্য মজুদ করা গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো শ্রম কল্যান রোডের কেয়ামুদ্দীনের ছেলে সামছু (৫০) ও একই এলাকার নফরের ছেলে ইসমাইল (৩৫)

বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রাম্যমান আদালত কর্তৃক সাজাপ্রাপ্তদের বাগেরহাট জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলমান।

তিনি আরো জানান,মোংলা পৌর শহরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় । বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় মাদক ব্যাবসায়ী দুই জনকে মাদক সহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গাঁজা জব্দ করে বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো: আমিরুল ইসলাম ও উপ পরিদর্শক বিজয় কুমার মজুমদার সহ অভিযানে থাকা তাদের সদস্যরা।

মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে অর্থদন্ড সহ দুই জনকে ৩ মাসের বিনাশ্রম কারদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালতের মামলা নং (১০/২৫)

এই ব্যাপারে মোংলা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রামমান আদালতের বিচারক আরো বলেন , মোংলায় মাদক বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।

মাদক ব্যাবসায়ী সামছু ও ইসমাইলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়’র মাধ্যমে জেল কারাগারে প্রেরণ করা হবে বলে জানায় পরিদর্শক এস এম জাফরুল আলম।


আরও খবর