কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মোরেলগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন


বাগেরহাটের মোরেলগঞ্জে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট (আবহাওয়ার সঙ্গে মানানসই) কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। উদ্বোধনকালে তিনি বলেন, নিজেরা স্মার্ট হলেই চলবে না, কৃষকদের স্মার্ট করে গড়ে তুলতে হবে।

সোমবার (২০ মার্চ) সকাল দশটার দিকে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে রেলি পরবর্তী উদ্বোধনী মেলায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ কথা বলেন।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  এস এম তারেক সুলতানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই আলম বাচ্চু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট জেলা উপপরিচালক মো. রফিকুল ইসলাম এসময় তার সাথে  ছিলেন। 

সংসদ সদস্য আরও বলেন, প্রতিটি ইউনিয়নের কৃষকদের নিয়ে এ ধরনের কৃষি মেলার আয়োজন করতে হবে। তাহলেই কৃষক লবন সহিষ্ণু চাষাবাদে আগ্রহী হবে। এ চাষাবাদের সফলতা আসলেই কৃষক হবে স্মার্ট।

পরে মেলা উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার ও সাইফুল ইসলাম হাওলাদার। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এবারের মেলায় কৃষকদের উৎপাদিত নানাধরণের ফসল, ফল ও গাছপালা নিয়ে ১২ টি স্টল বসেছে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এবারের মেলায় কৃষকদের উৎপাদিত নানাধরণের ফসল, ফল ও গাছপালা নিয়ে ১২ টি স্টল বসেছে।

আরও খবর