লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর

তিন কিলোমিটার পাকা সড়ক হলে পাল্টে যাবে অর্থনৈতিক দৃশ্যপট

বরগুনার তালতলীতে সবজি খ্যাত দেশ নামে পরিচিত সওদাগর পাড়া। এখানের ৮০ ভাগ মানুষ সবজী চাষ করছেন। বছরে প্রায় ৭ কোটি টাকার সবজি বিক্রী হয় এখানে। যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তবে তিন কিলোমিটার সড়কের অভাবে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা। কৃষকদের প্রানের দাবি পাকা সড়কের। এই সড়কটি পাকা হলে পাল্টে যাবে অর্থনৈতিক দৃশ্যপট।

জানা যায়, উপজেলার দক্ষিণে সওদাগর পাড়া এলাকায় অধিকাংশ মানুষ এখন সবজী চাষের দিকে ঝুঁকছেন। এতে সফলও হয়েছেন তারা। শিশির ভেজা ঘাসে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙা ভোরে কোদাল হাতে কৃষক চলেন ফসলের মাঠের দিকে। সারাবেলা মাঠে হাড়ভাঙা পরিশ্রম করে ফসল ফলান এ গ্রামের কৃষকরা। আর তাদের সবজি স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। বাজারজাত করে আর্থিকভাবে স্বচ্ছল হয়েছেন সওদাগর পাড়া গ্রামের ৫ শতাধিক কৃষক। এ গ্রামের শতকরা ৮০ ভাগ মানুষই কৃষি কাজের সাথে জড়িত। এখানকার মানুষের সবজি চাষই অন্যতম আয়ের উৎস। বছরের ১২ মাসই বিভিন্ন ধরনের সবজি চাষ করেন তারা। এই সবজি যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রতি বছর ৭ থেকে ৮ কোটি টাকার সবজি বিক্রী করেন এখানকার কৃষকরা। তবে তিন কিলোমিটার পাকা সড়কের অভাবে ন্যায্য মূল্য পাচ্ছে না। বর্ষার সময় কৃষকদের ভোগান্তির অন্যতম কারন হচ্ছে এই কাদামাটির সড়ক। এই তিন কিলোমিটার সড়ক পাকা হলে পাল্টে যাবে এখানকার অর্থনৈতিক দৃশ্যপট। বছরে প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার সবজি বিক্রী হওয়ার আশা করছেন কৃষকরা। আর এতে সরকার রাজস্ব পাবে।

সবজি চাষি শাহাদাত মাতুব্বর বলেন, এই এলাকার ৮০ ভাগ মানুষ ১২ মাস সবজি চাষ করেন। এই এলাকার সবজি দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। বছরে প্রায় ৭ কোটি টাকার সবজি এই এলাকা থেকে বিক্রী হচ্ছে। তবে তিন কিলোমিটার কাঁচা সড়কের কারণে এই সবজি খ্যাত এলাকাটি অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে রয়েছে। এই সড়ক যদি পাকা হয় তাহলে এই এলাকার অর্থনৈতিক অবস্থা পাল্টে যাবে।

আরেক সবজি চাষি মো.খলিলুর রহমান বলেন, আমি বছরে প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার সবজি বিক্রী করি। কিন্তু কাঁচা রাস্তা থাকায় এই সবজি পরিহন করতে অনেক কষ্ট হচ্ছে। যার কারণে আমরা সঠিক মূল্য পাচ্ছি না। রাস্তা কাঁচা হওয়াতে আমাদের ভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গি। দ্রুত এই সড়কটি পাকা করার দাবি করছি।

এবিষয়ে ঐ এলাকার ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ থেকে মাটির কাজ করা হয়। কিন্তু এখানে পাকা সড়ক দেওয়া দরকার। তাহলে এই এলাকার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে। কৃষকরা তাদের পণ্যের সঠিক মূল্য পেলে যেমন তাদের ভাগ্যের চাকা ঘুরে দাড়াবে তেমনি ভাবে সরকারও রাজস্ব পাবে। তিনি আরও বলেন, এই কাঁচা সড়কের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে বড় পাইকার আসে না সবজি ক্রয় করতে। এজন্য সঠিক মূল্য পাচ্ছে না সবজি চাষিরা।

এবিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার বলেন, তিন কিলোমিটার রাস্তা কাদামর্দক আছে। এজন্য সবজি চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেনা। পাকা বা এইচবিবি সড়কের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। ওখানে পাকা সড়ক হলে ঘুরে যেতে পারে অর্থনৈতিক অবস্থা।

Tag
আরও খবর




খোলা আকাশের নিচে পাঠদান

১৫৪ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে