উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ

অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে মৎস্য বিভাগের স্পিডবোট

বরগুনার তালতলীতে নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় টহল দিতে ব্যবহৃত দ্রুতগতির স্পিডবোটটি অযত্ন  আর অবহেলায় নষ্ট হচ্ছে। ড্রাইভার ও জ্বালানি বরাদ্ধ না থাকায় স্পিড বোটটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না বলে দাবি মৎস্য বিভাগের।

জানা যায়, উপজেলার পায়রা নদীতে নিষেধাজ্ঞার সময় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু অসাধু জেলেরা মাছ শিকার করছে প্রায়ই। এই মৎস্য সম্পাদ রক্ষায় নদীতে টহল দিতে উপজেলা পরিষদ থেকে বাষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০১৯-২০অর্থ বছরে ৫ লাখ টাকায় একটি দ্রুতগতির স্পিডবোট দেয় মৎস্য বিভাগকে। নদীতে টহল কার্যক্রম আরও গতিশীল হওয়ার কথা থাকলেও ড্রাইভার ও জ্বালানি বরাদ্ধ না থাকায় দ্রুতগতির স্পিডবোটটি ব্যবহার করছে না উপজেলা মৎস্য অফিস। এতে সরকারের ৫ লাখ টাকা পুরোপুরি গচ্চা গেছে। স্পিডবোটটি বর্তমানে খালের ভেতরে অযত্ন ও অবহেলায় অচল হয়ে পড়ে আছে। রক্ষণাবেক্ষণের অভাবে ভেতরে ময়লা-আবর্জনা জমে এটি এখন একেবারেই বিকল হয়ে গেছে।

তালতলী প্রেসক্লাবের সভাপতি মু.আ.মোতালিব বলেন, এই উপকূলীয় উপজেলায় নদীতে টহল দিতে একটি দ্রুতগতির স্পিডবোট দেওয়া হয়েছিলো। কিন্তু গত ৪ বছরে কখনো এটিকে ব্যবহার করতে দেখিনি। এতে সরকারের মৎস্য সম্পদ রক্ষার উদ্যোগ ব্যহত হচ্ছে। এই সুযোগে অসাধু জেলেরা নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ শিকার করবে। আমাদের দাবি দ্রুত এটি সচল করে মৎস্য অভিযান পরিচালনা করা হোক।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, আমার আমলে এই স্পিডবোটটি বরাদ্দ দেওয়া হয়নি। আমি এসে এটা ব্যবহারও করতে পারিনি। তবে  ড্রাইভার ও জ্বালানি বরাদ্দ না থাকায় স্পিডবোটটি খালে পড়ে নষ্ট হচ্ছে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। স্পিডবোটটি চালু করার জন্য ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি উল কবির বলেন, নিষেধাজ্ঞার সময় নদীতে টহল কার্যক্রম গতিশীল করার জন্য এই স্পিডবোটটি ক্রয়ের সিদ্ধান্ত হয়েছিলো। এখন জ্বালানি ও চালক না থাকায় অচল হয়ে পড়ে আছে। পরবর্তী মিটিং এ আলোচনা করে বিকল্প সিদ্ধান্ত নেওয়া হবে।

Tag
আরও খবর




খোলা আকাশের নিচে পাঠদান

১৫৪ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে