কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বন্যপ্রাণী রক্ষার দাবিতে মানববন্ধন

'পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকূল বাঁচাই' এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব বন্যপ্রাণী  দিবস উপলক্ষে বরগুনার তালতলীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্রের সামনে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং  টেংরাগিরি বন সুরক্ষা কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের পর দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চাল হচ্ছে টেংরাগিরি বন যা স্থানীয় ভাবে ফাতরার  বন নামে পরিচিত। এ বনের বন্যপ্রাণী ও উদ্ভিদকূল রক্ষা করতে না পারলে উপকূলের অস্তিত্ব রক্ষায় সংকট সৃষ্টি হবে। বক্তারা আরও বলেন, বন্য প্রাণী রক্ষা করার জন্য সমুদ্র তীরে বাঁধ নির্মাণ, বন বিভাগের জনবল বৃদ্ধি করা, খাবার বাজেট বৃদ্ধি করা, শব্দ দূষণ রোধ করা, হরিণ ও কুমিরের বেষ্টনী সংস্কারের দাবি জানান বক্তারা।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, টেংরাগিরি বন সুরক্ষা কমিটির আহবায়ক মনিরুজ্জামান মনির, বন বিভাগের ছকিনা বিট কর্মকর্তা মোশাররফ হোসেন, নিশানবাড়িয়া বিট কর্মকর্তা হায়দার হোসেন, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) উপজেলা সমন্বয়ক আরিফ রহমান, শুভসন্ধ্যা বন সুরক্ষা কমিটির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, স্থানীয় সুশীল সমাজ প্রতিনিধি ইকবাল হোসেন রাজা, উন্নয়নকর্মী এম মিলন, পরিবেশ সাংবাদিক মো. মোস্তাফিজ প্রমুখ।

এ মানববন্ধনে বন বিভাগের কর্মীসহ স্থানীয় দুই শতাধিক বাসিন্দা অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

৭৬ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

২৩৫ দিন ১০ ঘন্টা ৫৯ মিনিট আগে