কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

বাঘায় সরকারি স্কুলের গাছ কেটেছে প্রভাবশালিরা


রাজশাহীর বাঘায় এক প্রভাবশালির বিরুদ্ধে জোরপুর্বক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমের গাছ কেটে নিয়ে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্থানীয় একাধিক সুত্রে জানা যায়, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী প্রাচির সংলগ্ন একটি বিশাল আশ্বিনা আমের গাছ প্রভাবশালী জনৈক বিএনপি নেতা জোর পুর্বক কেটে অন্যত্রে বিক্রি করেছেন। বিএনপি ওই নেতার নাম মাইনুল ইসলাম। নাম প্রকাশ না শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি ও এক স্কুল শিক্ষক জানান, বিদ্যালের এই গাছ কাটার সাথে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন এবং এর সাথে সংশ্লিষ্ট স্কুলের কর্মকর্তাও জড়িত। তারা আরও জানান, বিদ্যালয়ের বিশাল আকৃতির এ গাছে প্রচুর আম ছিল। যা সময়কালে বিক্রি করা হলে অনেক টাকা আসতো। অথচ প্রকাশ্যে জোর করে ওই গাছ কেটে নিয়ে বিক্রি করা হলও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছেন না। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন এই প্রতিবেদককে জানান,এবিষয়ে  থানায় লিখিত অভিযোগ করেছি এবং উপজেলা প্রথমিক শিক্ষা অফিসারকে জানিয়েছি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মামুনুর রশীদ জানান,এ ব্যাপারে প্রধান শিক্ষককে অভিযোগ করার নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার জানান, বিষয়টি শুনার উপজেলা প্রথমিকশিক্ষা অফিসারকে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।


Tag
আরও খবর