কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

বাঘায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


ভোক্তাদের অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে রাজশাহীর বাঘায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার” অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (৮ এপ্রিল) সকাল ১১ টায়  উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মি আক্তার।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা থানা অফিসার ইনচার্জ ( ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান, কৃষি কর্মকর্তা সফিউল্লাহ সুলতান, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন (নূহু), পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, পৌর জামায়াতের সাবেক
আমির অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিগণ।
আলোচনায় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন দিক তুলে ধরেন এবং এই আইন বাস্তবায়নে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে অংশগ্রহণকারীরা ভোক্তা অধিকার বিষয়ে বিভিন্ন মতামত দেন এবং বাজারে ন্যায্য মূল্যে পণ্য পাওয়া, ভেজাল রোধসহ আইন প্রয়োগে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মাঝে ভোক্তা অধিকার সম্পর্কিত প্রচারণামূলক লিফলেট ও উপকরণ বিতরণ করা হয়
Tag
আরও খবর