কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ব‌রিশাল নগরী সাগরদী খালের ওয়াকওয়ে সাইকেলিং নির্মান কাজ উদ্ধোধন।




ব‌রিশাল নগরী সাগরদী খা‌লের দুই পাড়ে সোয়া চার কো‌টি টাকা ব‌্যয়ে ওয়াকওয়ে ও সাই‌কেল ওয়ে নির্মাণ কাজ শুরু ক‌রে‌ছে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশন।বুধবার (১০ জানুয়ারি)দুপু‌রে মেয়র আবুল খা‌য়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াব‌াত এই কা‌জের উদ্বোধন ক‌রেন।এসময় বরিশাল সিটি করপোরেশনের বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনোয়ার হোসেন রয়েল, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার, ২৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ, ৩নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর কোহিনুর বেগম, ৪নম্বর সংরক্ষিত আসনের আয়শা তৌহিদ লুনা, ৫নম্বর সংরক্ষিত আসনের ইসরাত জাহান লাভলী, ৮নম্বর সংরক্ষিত আসনের রেশমী বেগমসহ প্রকৌশলী ও কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।জানা গে‌ছে, ১২৪০ মিটার ওয়াক ও সাই‌কে‌লিং ও‌য়ে, এর পা‌শেই ৮৬‌টি বসার কন‌ক্রিট বেঞ্চ, ১৫০‌টি স্টিল ডাস্ট‌বিন, ৬৮‌টি ফ্লাড লাইট, এপ্রোচ র‌্যাম্প ৪‌টি এবং প‌রিবেশ, স্বাস্থ‌্য ও সামা‌জিক নিরাপত্তা বাবদ প্রকল্প‌টি‌তে খরচ হ‌বে ৪ কো‌টি ২৪ লক্ষ ৭৯ হাজার ৮৪০ টাকা। ওয়াক ও‌য়ের প্রস্থ হ‌বে ৫ দশ‌মিক ৫ মিটার ও সাই‌কে‌লিং ও‌য়ের প্রস্থ হ‌বে ৪ দশ‌মিক ৫ মিটার।মেয়র জানান, ব‌রিশা‌ল নগরীর খালগু‌লো খনন ও উদ্ধা‌রের কাজ চল‌ছে। সাগরদী খাল ঘি‌রে সাধারণ মানু‌ষের বি‌নোদ‌নের ব‌্যবস্থা করা হ‌চ্ছে। কাজ শেষ হ‌লে সাধারণ মানুষ এখা‌নে হাট‌তে পার‌বে, সাই‌কে‌লিং কর‌তে পার‌বে, ঘুর‌তে আস‌তে পার‌বে।এসময় তিনি জনগনকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়েছেন এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বরিশাল সদরে নৌকার প্রার্থীকে বিজয়ী করেছেন জনগণ। এখন আমরা যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছি সে লক্ষ্যে কাজ করে যাব। আমি অগ্রিম কোন কিছু বলতে চাইনা, তবে বরিশালের উন্নয়ন হবে এটা নিশ্চিত।
আরও খবর