নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনায় ইলিশ ধরার অপরাধে পৃথক অভিযানে ২১ জেলের কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ১৫ জনকে সাতদিনের কারাদন্ড ও ৬ জনকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপুরে ভোলা সদর ও তজুমদ্দিনের মেঘনা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৫ হাজার মিটার কারেন্টজাল, দুটি পাইজাল ও ১২টি ধরা জাল, একটি নৌকা। জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
২৩ দিন ২ ঘন্টা ৯ মিনিট আগে
৬৮ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭১ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে
১০৭ দিন ১৭ ঘন্টা ২৬ মিনিট আগে
১২৬ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
১২৯ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩৭ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে
১৯০ দিন ১৮ ঘন্টা ২৭ মিনিট আগে