সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার।

চট্টগ্রাম লোহাগাড়ায় প্রতিবেশীর হামলায় ভাই-বোন গুরুতর আহত

আহত সাইদুর রহমান সাজিল ও অভিযোগ পত্রের কপি





চট্টগ্রাম অফিস  ::  চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে সম্পত্তি বিরোধের জের ধরে প্রতিবেশীর হামলায় এক নারীসহ দুইজন আহত হয়েছেন। হামলায় আহত সুফিয়া ফারজানা ও সাইদুর রহমান সাজিল ওই এলাকার মৃত আবদুস ছাত্তার ও মৃত উম্মে কুলছুমের ছেলে-মেয়ে। হামলার শিকার দুই ভাই বোন হামলার জন্য তাদের প্রতিবেশী মৃত কেফায়েত উল্ল্যার ৫ ছেলে এবং অজ্ঞাত কয়েকজনকে দায়ী করছেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে চুনতীর ডেপুটি পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে হামলার শিকার সুফিয়া ফারজানা অভিযুক্তদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মৃত কেফায়েত উল্লার ৫ ছেলে মাহামুদ উল্লাহ বাছেদ, রহমত উল্লাহ মোর্শেদ, মাসুদ কায়ছার, কামরুল্লাহ সাজেদ, এহেছান উল্ল্যাহসহ অজ্ঞাত ৩/৪জনও যুক্ত বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, হামলাকারীরা আক্রান্তদের প্রতিবেশী। দীর্ঘদিন ধরে চলে আসা সম্পত্তি বিরোধের ক্ষোভ থেকে রাতের আঁধারে এ হামলা করা হয়েছে। আক্রান্তদের চলার পথে মোটরসাইকেল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণ জানতে চাইলে হামলাকারীরা প্রথমে সুফিয়া ফারজানার ওপর ঝাঁপিয়ে পড়ে মারধর শুরু করে। তাকে এলোপাতাড়ী কিল, ঘুষি, লাথি মেরে শারীরিকভাবে লাঞ্চিত করেছে। এ সময় তার ছোট ভাই সাইদুর রহমান সাজিল বোনকে বাঁচাতে এগিয়ে আসলে তাকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করেছে। লোহার রড দিয়ে মেরে মাটিতে ফেলে ইট দিয়ে আঘাত করে তার নাক মুখ ফেটে দিয়েছে। হামলাকারীরা তার পকেটে থাকা সিরাত মাহফিলের চাঁদার ১লক্ষ ৭২হাজার টাকা এবং ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছে।

এদিকে থানায় লিখিত অভিযোগ দেয়ার পরও হামলাকারী প্রভাবশালীদের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে দাবি আহতদের। তারা থানা পুলিশকে ম্যানেজ করে ভবিষ্যতে আবারও হামলার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অসহায় পরিবারটি তাদের জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান এ ধরণের লিখিত কোনো অভিযোগ পাননি, পেলে ব্যবস্থা নেয়া হবে বলে দাবি করেন। পরে এ প্রতিবেদকের কাছে লিখিত অভিযোগের কপি থাকার কথা জানালে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, স্থানীয় চেয়ারম্যান এবং সমাজের দায়িত্বশীলরা বিষয়টি পারিবারিকভাবে সুরাহা করার চেষ্টা করছেন বলে তিনি জানিয়েছে।


আরও খবর