সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার।

চট্টগ্রাম পতেঙ্গায লন্ডন প্রবাসী ফটুবল টিমের প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত

খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজি জিয়াউরল হক সুমন





লন্ডন প্রবাসীদের সমন্বয়ে গড়া  শাহজালাল ইউনিটি এফ সি  ফুটবল টিম  এবং  বন্দর-পতেঙ্গা হালিশহরের সাবেক ফুটবলারদের নিয়ে গঠিত পতেঙ্গা ফুটবল একাডেমির মধ্যেকার প্রীতি প্রদর্শনী ফুটবল ম্যাচ  টিএসপি স্কুল মাঠে  শুক্রবার (২৮অক্টোবর) অনুষ্ঠিত হয়। 

 তীব্র প্রতিধন্ধিতা পূর্ণম্যাচে প্রাক্তণ  ফুটবলার মোঃলোকমান হোসেনের নেতৃত্বে পতেঙ্গা ফুটবল একাডেমি ২-০গোলে সফরকারী লন্ডন প্রবাসীদের শাহজালাল ইউনিটি এফ সি কে পরাজিত করে চ্যাম্পিয়ন  ট্রপি লাভ করে । দলের পক্ষে গোল দুটি করেন সাবেক তারকা ফুটবলার মোঃ সবুজ ও আব্বাস উদ্দিন।

 প্রীতি প্রদর্শনী ফুটবল ম্যাচে আরো সাবেক তারকা ফুটবলার হচ্ছেন  জাহাঙ্গীর আলম মিন্টু, মোঃ তাহের (কিপার),সাইফুর রহমান ,মিনটু, মোঃ নাজির আহম্মেদ, তুফান, মোঃআসলাম,মোঃ জাহিদ ইউসুপ,মোঃ ইকবাল, মোঃ বেলাল,মানস,ওয়াহিদ, ইমতিয়াজ,মন্জু, দেলোয়ার,কাদের মোল্লা , সালাউদ্দিন সহ আরো অনেকে।শাহজালাল ইউনিটি এফ সির পক্ষে মহি মাহাবুব, জানে আলম,সুয়ান,অহিন-অনিক,সাজিব,আব্বাসী,কিমান সহ আরো অনেক প্রবাসী ফুটবলার।

খেলা পরিচালনা করেন- রেফারী মোঃ জসিম উদ্দিন, সহকারী-তৈয়ব আলী, মোঃ হারুন এবং ৪র্থ রেফারী মোঃ কামাল উদ্দিন। ম্যাচের চলতি ধারাবিবরণী দেন ক্রীড়া ধারাভাষ্যকার শরীফ মাহাবুবুল হক।

 ৭০মিনিটের খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চসিক কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, মহিলা কাউন্সিলর মিসেস শাহানুর বেগম, আব্দুল বারেক কোং, কাউন্সিলর প্রতিনিধি ওয়াহিদ চৌধুরী,তাহের এন্ড ব্রার্দাসের পরিচালক মোঃ মুনতাসির মামুন,টিএসপির সিবিএ সাঃসম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম শহিদ,পতেঙ্গা ফুটবল একাডেমির পরিচালক মোঃ মুজিবুল হক,ক্রীড়া সংগঠক এস.এ মহিউদ্দিন খালেদ মুন্না ,অনুষ্ঠানের স্পন্সর পরিচালক টিটু দেব, ইমতিয়াজ চৌধুরী।

  পতেঙ্গা ফুটবল একাডেমির  পরিচালক  ও সংগঠক মোঃ নজরুল ইসলাম মিন্টু ও মোঃ জাবেদ হোসেনের সমন্বয়ে পুরস্কার বিতরণী সভায়  অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মোঃ সেলিম রেজা,হামিদুল হক,এম.এ রউফ, জামাল উদ্দিন, আক্তার হোসেন এবং পতেঙ্গা ফুটবল একাডেমির  সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান মিন্টু। 

খেলায় অংশ নেওয়া সকল খেলোয়াড়দের ব্যক্তিগত ট্রফি সহ চ্যাম্পিয়ন,রানার্সআপ  দলের ট্রফি প্রদান করা হয় । এবং রাতে খেলোয়াড়দের সন্মানে  প্রীতিভোজের আয়োজন করা হয় ।

আরও খবর