ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

বর্ণিল আয়োজনে চট্টগ্রামে আয়কর তথ্য-সেবা মাস শুরু

বেলুন উড়িয়ে সেবা মাসের উদ্বোধন করছেন চট্টগ্রাম কর আপীল কমিশনার সফিনা জাহান।




সারাদেশের মতো  বর্ণিল  আয়োজনে  বন্দরনগরী চট্টগ্রামেও শুরু হয়েছে আয়কর তথ্য-সেবা মাস-২০২২

 ১ নভেম্বর  ( মঙ্গলবার )  সকালে  আগ্রাবাদ  সিডিএ আবাসিক এলাকায়  কর অঞ্চল কার্যালয়ের সামনে 

 বেলুন  ও  পায়রা উড়িয়ে সেবা মাসের  উদ্বোধন  করেন চট্টগ্রাম কর আপীল কমিশনার সফিনা জাহান।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কর কমিশনার মো. ইকবাল বাহার, কর অঞ্চল-২ এর কর কমিশনার সামিয়া আখতার, কর অঞ্চল-৩ এর কর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদার এবং কর অঞ্চল-৪ এর কর কমিশনার ছাবিনা ইয়াসমিন।

 কর সেবা মাস উপলক্ষ্যে নগরীর আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকার কর অঞ্চলগুলোর কার্যালয়ে বসেছে কর কর্মকর্তা ও করদাতাদের প্রাণের মেলা। আয়কর রিটার্ন ফরম, চালান ও সিটিজেন চার্টার সংগ্রহে ভিড় করছেন আয়কর দাতারা। নির্দিষ্ট স্টলে নবীন করদাতাদের নানা কৌতূহল, প্রশ্ন, দ্বিধা দূর করছেন কর কর্মকর্তা ও কর আইনজীবীরা।

  মাসব্যাপী এ আয়োজনে চট্টগ্রাম আয়কর বিভাগের ৪টি জোনের ৮৮টি সার্কেলের আয়কর রিটার্ন গ্রহণ, প্রাপ্তি স্বীকার প্রদান, রিটার্ন ও চালান ফরম সরবরাহসহ আয়কর এবং রিটার্ন সংক্রান্ত তথ্য ও পরামর্শ দেওয়া হবে।

এদিকে, দেশবাসীর মধ্যে করসচেতনতা তৈরির লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজস্ব প্রশাসন। আয়কর বিষয়ক বিশেষ পোস্টার ও উৎসাহব্যঞ্জক শ্লোগান সম্বলিত স্টিকার, বর্ণিল ফেস্টুন ও ব্যানার বিভিন্ন করাঞ্চলে স্থাপন করা হবে।

করাঞ্চলের ই-টিআইএন রেজিস্ট্রেশন বুথে নতুন করদাতারা প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে নতুন ই-টিআইএন নিবন্ধন এবং বর্তমান করদাতারা পুনঃনিবন্ধন নিতে পারবেন। এছাড়া ই-পেমেন্টের মাধ্যমে করদাতারা অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন।

আরও খবর