সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইন্সটিটিউটে শিক্ষার্থীদের ক্লাস বর্জনের ডাক

চারুকলা ইন্সটিটিউটের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা


 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইন্সটিটিউটে দীর্ঘদিন চলমান বিভিন্ন   সমস্যা সমাধানের দাবিতে  অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দিয়েছেন চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা   জানান - চট্টগ্রাম  বাদশা মিয়া সড়কে অবস্থিত    চারুকলা ইন্সটিটিউটের দীর্ঘদিন ধরে জর্জরিত বিভিন্ন  সমস্যা সমাধানের  জন্য  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নকট বার বার  তাগাদাহ দিয়ে আসলেও তাতে কর্তৃপক্ষ কোনো প্রকার কর্ণপাতই করেনি ,  তাই সাধারণ শিক্ষর্থীরা  ২  নভেম্বর (মঙ্গলবার) থেকে তারা ক্লাস বর্জনের ডাক দেন।

    বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল থেকেই তারা চারুকলা ইন্সটিটিউটের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। এড়াও তারা বিভিন্ন প্রতিবাদি লেখা ও চিত্র অংকন করে দবি দাওয়া প্রকাশ করেন। এসময় তারা সর্বমোট ২২ দফা দাবি জানান।

দাবিগুলো হলো- শিক্ষার্থীদের নিজস্ব বাস চালু, ডাইনিং ও ক্যান্টিন তৈরি, বিশুদ্ধ পানির ব্যবস্থা, বেসিনের ব্যবস্থা রাখা, পর্যাপ্ত ওয়াশরুম নির্মাণ, আর্ট ম্যাটারিয়ালসের ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পাঠাগার সংস্কার, জেনারেটরের ব্যবস্থা, মেডিক্যাল ব্যাকআপ, খেলাধুলার পর্যাপ্ত ইনসট্রুমেন্টের ব্যবস্থা, মেয়েদের আবাসিক হলের ব্যবস্থা, অস্বাস্থ্যকর পরিবেশ নির্মূল, প্রতিটি শ্রেণিকক্ষে বৈদ্যুতিক সংকট নিরসন, ছাত্র ও ছাত্রী মিলনায়তনের ব্যবস্থা, সেমিনারের পরিধি বাড়ানো, ইন্টারনেট সংযোগ নিশ্চিতকরণ, ওজুখানা ও নামাজ পড়ার ব্যবস্থা, সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা, প্রত্যেক শিক্ষার্থীর জন্য লকারের ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ছাত্রদের হলের ব্যবস্থা করা।

চারুকলা ইনিস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী সায়েদ কবির বলেন, বছরের পর বছর ধরে আমরা নানান সমস্যায় জর্জরিত।

কর্তৃপক্ষকে আমরা বিভিন্ন সময় নানাভাবে অবহিত করেছিলাম তারা আমাদের কোনো কথাই আমলে নিচ্ছেন না। চারুকলা ইন্সটিটিউট শহরে অবস্থিত হওয়ায় তেমন কারও নজরে পড়ছে না বিষয়গুলো। তাই আমরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী খন্দকার মাসরুল আল ফাহিম বলেন, আমরা বারবার কর্তৃপক্ষকে জানিয়েছি আমাদের সমস্যার কথা  কিন্তু কোনও সমাধান আসেনি। তাই শেষমেশ ক্লাস বর্জনের ডাক দিয়েছি।

এসব বিষয়ে চারুকলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানিয়েছিল। প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা সমাধানের চেষ্টা করছি। আশা করি একটি সুষ্ঠু সমাধান বেরিয়ে আসবে। শিক্ষার্থীদের কল্যাণে আমরা সবসময় তাদের পাশে আছি।

আরও খবর