কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈদকে ঘিরে ঈদগাঁওর শপিংমল গুলো জমে উঠেছে

আর দুই সপ্তাহ পেরুলেই পবিত্র ঈদুল ফিতর। এরই মধ্যে ঈদগাঁওর মার্কেটগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ব্যস্তমুখর সময় পার করছে বিক্রেতারা। ঈদকে সামনে রেখে দক্ষিন চট্রলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের বিভিন্ন শপিং মল গুলোতে নিত্য নতুন ডিজাইনের কসমেটিক,জুতাসহ কাপড় এনে ভরপুর করে তুলেছেন।


তবে ঈদ কেনাকাটার শুরু থেকেই সবকিছুর দ্বিগুণ দামে বিপাকে পড়েন গ্রামাঞ্চলের ক্রেতা সাধারন। তবে ফুটপাতের দোকান গুলোতে নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের লোকজনের জন্য অনেকটা ভরসা হয়ে উঠেছে। কম দামে ছোট্র ছোট্র ছেলে-মেয়েদের মানসম্মত কাপড় মিলছে।


দেখা যায়, ঈদকে ঘিরে ঈদগাঁও বাজারের নিউ মার্কেট, রহমানিয়া মার্কেট,নুর শপিং কমপ্লেক্স,মাতবর মার্কেট,জাপান মার্কেট,মসজিদ মার্কেটসহ বাজারের পশ্চিম গলি খ্যাত পয়েন্টের শপিং মল গুলোতে পছন্দের কাপড়,কসমেটিক,জুতাসহ অন্যান্য জিনিসপত্র কিনতে নর-নারী ক্রেতারা আসছে। কেউ কিনছে, কেউবা ঘুরে ঘুরে কাপড়ের দামে হতাশায় ভোগছেন, কেউবা পছন্দের কাপড় চোখে পড়লেও চড়া দামে কিনতে পারছেনা। আবার দরদার নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে তর্কাতর্কিও হচ্ছে।


ঈদগাঁও বাজারে বিভিন্ন শপিং মলে চোখ ধাঁধাঁনো আলোকসজ্জায় ক্রেতাদের দৃষ্টি ফেরাতে যাচ্ছে দোকানীরা। বড় বড় দোকান গুলোতে ত্রিপিছ হরেক রকম ডিজাইন শো-তে প্রদর্শন করা হয়েছে। ফলে ভাল আর নিন্ম মানের কাপড় সেটি বুঝে উঠতে পারছেন না ক্রেতারা। বড়দের পাশাপাশি ছোটদের কাপড়ের দাম কিন্তু কোন অংশে কম নয়।


নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী ক্রেতা জানান, পরিবার পরিজনের জন্য কিছু কেনাকাটা করলেও বাকী জিনিসপত্র রমজানের শেষের দিকে ক্রয় করার চিন্তা করছি।


তাহেরসহ কজন ক্রেতা জানান, বিভিন্ন মার্কেট ঘুরে পছন্দের কাপড় থাকলেও দ্বিগুন দামে ক্রয় করা অসম্ভব। যার ফলে ফুটপাতের দোকান গুলো থেকে এবার পরিবার পরিজনের জন্য কেনাকাটার সিদ্বান্ত নিলাম।