কক্সবাজারের কুতুবদিয়ায় বিশাল শোডাউন, আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে পাঁচ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসকগণ আনুষ্ঠানিকভাবে নিজ নিজ কার্যালয়ে যোগদান করে করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) তাঁরা স্ব-স্ব ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন।নবনিযুক্ত পাঁচ প্রশাসক হলেন— আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের প্রশাসক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আখতার কামাল সিকদার, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইদ্রিচ খোন্দকার খোকন, দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা বিএনপি নেতা কামরুল ইসলাম সিকদার, লেমশীখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য মুহাম্মদ আজম এবং উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের প্রশাসক সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা আবদুল হালিম সিকদার।
এর আগে গত ১৬ নভেম্বর ২০২৬(সোমবার) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে তাঁরা নিজ নিজ নিয়োগপত্র গ্রহণ করেন।
১৭ নভেম্বর(মঙ্গলবার ) স্থানীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করেন পাঁচ প্রশাসক।
এদিকে,যোগদান উপলক্ষে পাঁচ প্রশাসকই নিজ নিজ এলাকার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে শোডাউন করেন। বিশেষ করে লেমশীখালী ইউনিয়ন পরিষদের তরুণ প্রশাসক মুহাম্মদ আজম বিপুলসংখ্যক এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আকর্ষণীয় শোডাউনের মাধ্যমে পরিষদ কার্যালয়ে যোগদান করেন। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
১১ ঘন্টা ৪০ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে
৪ দিন ৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
১২ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে
১২ দিন ১৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৭ দিন ১৭ ঘন্টা ১ মিনিট আগে