কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

 কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্ট থেকে শাহজাহান (৪০) নামের এক পর্যটকের লাশ উদ্ধার হয়েছে।


মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 




এর আগে একই দিন সকাল ১১টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নামলে পানির স্রোতে ভেসে যান শাহজাহান।


মারা যাওয়া শাহজাহান চট্টগ্রাম পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার মৃত আব্দুল খালেক ছেলে। 


ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, আজ (মঙ্গলবার) ভোরে পরিবারের সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছিলেন শাহজাহান। সকাল ১১টার দিকে লাবণী পয়েন্টে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে যান তিনি। দুপুর দেড়টার দিকে দায়িত্বরত লাইফগার্ড এবং আমাদের বিচ কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 




তিনি আরও বলেন, লাশ হাসপাতলের মর্গে রয়েছে। সেখানে পরিবারের সদস্যরাও রয়েছেন। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Tag