কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফের পাহাড়ের অপহরণ চক্রের মূল হোতা ছলে সহযোগীসহ আটক

কক্সবাজারের টেকনাফে দুর্গম পাহাড়ে অপহরণ চক্রের মূলহোতা হাফিজুর রহমান ওরফে ছলে উদ্দিনকে আটক করেছে র‍্যাব। এসময় তার ৫ সহযোগীকেও আটক করা হয়। সাথে একটি বিদেশি পিস্তল,দেশীয় তৈরী ১০ টি বন্দুক,গোলাবারুদ,দা ও ছুরিসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।


শুক্রবার (৫ মে) রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের পাহাড়ে র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল ইসলাম সুমনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।


শনিবার (৬ মে) র‍্যাব-১৫ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছলে ডাকাতের উদ্বৃতি দিয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মইন এ তথ্য নিশ্চিত করেন।


আটককৃতরা হলেন,হাফিজুর রহমান ওরফে ছলে ডাকাত ও তার সহযোগী আলম ওরফে নুরু,আক্তার কামাল ওরফে সোহেল, নুরুল আলম ওরফে লালু,হারুনুর রশিদ এবং রিয়াজ উদ্দিন ওরফে বাপ্পি।


তিনি আরও জানান,সাম্প্রতিককালে টেকনাফ ও উখিয়ায় যেসব অপহরণ সংগঠিত হয়েছে সবগুলোর নেতৃত্বে দিয়েছে।তার নেতৃত্বে পাহাড়ে বিশাল একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। যারা ইতোপূর্বে অর্ধশতাধিক অপহরণের ঘটনা ঘটিয়েছে। তাছাড়া ছলে ডাকাত আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য এবং রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসার সাথে সম্পৃক্ত বলে দাবি করেন তিনি।

Tag