কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফে অপহৃত ২য় শ্রেণীর ছাত্র উদ্ধার

কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপির লেদা এলাকা থেকে বাড়ি ফেরার পথে অপহৃতের শিকার শিশু মোহাম্মদ হোছন প্রকায় সূৰ্য্য (৮)কে রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে।


উদ্ধারকৃত শিশুকে চিকিৎসার জন্য পাঠিয়েছেন পুলিশ।


উদ্ধারকৃত শিশু দক্ষিণ লেদা এলাকার স্থানীয় সুলতান আহমেদের পুত্র।


সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ৮.০০ টার দিকে লেদা সড়কে কে বা কারা রেখে যায়। তাকে অপহরণের পর থেকে পুলিশি তৎপরতা ও বিশেষ অভিযান চলমান ছিল।


উল্লেখ্য যে, গত ৪ জুন লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়। অপহরণকারীরা ভিকটিমের মা-বাবাকে কল করে মুক্তিপণ দাবি করেন।


ঘটনাটি থানা পুলিশ অবগত হওয়ার পর থেকে ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করে মোবাইল নং ও প্রাপ্ত তথ্যাদি তথ্য প্রযুক্তি সহায়তায় একাধিকবার গহীন পাহাড়সহ বিভিন্ন জায়গায় ভিকটিম উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।


ঘটনার পরপরই উক্ত বিষয়ে টেকনাফ মডেল থানায় শিশুটির বাবা নিখোঁজ ডায়রী করেন।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)মো. আব্দুল হালিম অপহৃত স্কুল শিক্ষার্থীকে উদ্ধারের বিষয়ে নিশ্চিত করেন এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছেন বলে জানান তিনি।