কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কক্সবাজারে ১৮ জুলাই ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ করবে জেলা আওয়ামী লীগ

আগামী ১৮ জুলাই ‌’শান্তি ও উন্নয়ন সমাবেশ’ কর্মসূচি ঘোষনা করেছে আওয়ামী লীগ।

কক্সবাজার জেলাব্যাপী কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জরুরি সভা করেছে জেলা আওয়ামী লীগ।

শনিবার সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

এদিকে ইউনিয়ন আওয়ামী লীগকে সাথে নিয়ে স্ব-স্ব উপজেলাতেও আলাদাভাবে একই কর্মসূচি পালন করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী জেলা-উপজেলা পর্যায়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ।

এ সমাবেশের মধ্যেদিয়ে সরকারের সার্বিক উন্নয়নচিত্র জনগণের সামনে তুলে ধরা হবে।

একইসাথে সাধারণ ভোটারদের আকৃষ্ট করতে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকেও আওয়ামী লীগের উন্নয়ন সমাবেশে সক্রিয়ভাবে অংশ নেয়ার নির্দেশ দেন তিনি।

এছাড়া নির্বাচনের আগে সরকারের উন্নয়ন প্রচারের পাশাপাশি শান্তিপূর্ণ ও সতর্কতার সঙ্গে রাজনীতির মাঠ দখলে রাখার ঘোষনা দেন মেয়র মুজিব।

পাশাপাশি এ কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়ন বিবেচনায় মানুষ আবারও নৌকায় ভোট দেবেন বলে মনে করেন জেলা আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।

প্রস্তুতি সভায় জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, মাহবুবুর রহমান চৌধুরী, নুরুল আবছার, আবদুল খালেক, ইঞ্জিনিয়ার বদিউল আলম, এডভোকেট আয়াছুর রহমান, কাজী মোস্তাক আহমদ শামীম, ইউনুচ বাঙ্গালী, কাউন্সিলর এম এ মনজুর, কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, উজ্জ্বল কর, জিএম আবুল কাশেম, নুরুল আজিম কনক, এডভোকেট ছৈয়দ রেজাউর রহমান, আনিসুল হক চৌধুরী, এডভোকেট জিয়া উদ্দিন, মোহাম্মদ মহীদুল্লাহ, ফরহাদ ইকবাল, আহসান সুমন, অধ্যাপিকা রোমেনা আকতার, শ্রমিকলীগ নেতা শফিউল্লাহ আনসারী, মির্জা ওবাইদ রুমেল, গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag