কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রোহিঙ্গা শিবির পরিদর্শনে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল

কক্সবাজারের উখিয়া শরনার্থী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ঢাকাস্থ ইউরোপিয়ান ইউনিয়নের চার সদস্যের একটি প্রতিনিধি দল।


বুধবার (১৯ জুলাই) সকাল পৌনে ১১ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ঢাকাস্থ ইউরোপিয়ান ইউনিয়ন কার্যালয়ের মন্ত্রী কাউন্সিলর মাউরিজিও সিয়ান এর নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন বাংলাদেশের টিম লিডার এনরিকো লারেনজন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশের প্রোগ্রাম অফিসার ইসাবেলা ফেরারি,

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশের সহযোগিতা ও যোগাযোগ সমন্বয়কারী সারা ফরসেকা সিলভা।


প্রতিনিধি দল সকাল পৌনে ১১ টায় ৮ নম্বর ক্যাম্পের ওয়েস্টর মেইন বি ব্লকের আই ১৪ সাব ব্লকে ইউনিসেফ পরিচালিত ওয়াটার সাপ্লাই পয়েন্ট পরিদর্শন ও কক্সবাজর ইউনিসেফ অফিসের প্রতিনিধি সাজেদা বেগম ওয়াটার সাপ্লাই বিষয়ক ব্রিফিং প্রদান করে। পরে এফ ব্লকের এ ৬৫ সাব ব্লকে ইউনিসেফ পরিচালিত বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা পরিদর্শন করেন এবং ৪৭ এ সাব ব্লকে বিইআরসি এনজিওর নতুনভাবে নির্মিত কয়েকটি শৌচাগার পরিদর্শন করেন।


দুপুর ১২টায় ৮ নম্বর ক্যাম্পের ইস্ট সিআইসি অফিসে সিআইসির সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ শেষে ক্যাম্পের বি ৩৬ ব্লকের ইউনিসেফ পরিচালিত বহুমুখী শিশু ও কিশোর কেন্দ্র পরিদর্শন করেন। এই সময় এডুকেশন প্রোগ্রাম লিড মিঃ প্যাট্রিক কক্সবাজার সেন্টারের শিশুদের শিক্ষা ব্যবস্থা এবং মহিলাদের হস্তশিল্প কার্যক্রম সম্বন্ধে প্রয়োজনীয় ব্রিফিং প্রদান করেন। পরে প্রতিনিধি দল হাকিম পাড়া ১৪ নম্বর ক্যাম্পের এ ৫ ব্লকে কোডেক পরিচালিত লার্নিং সেন্টার পরিদর্শন করেন এবং সেখানে কর্তব্যরত শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।


কক্সবাজারস্থ ৮ (এপিবিএন) আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মো: আমির জাফর বিপিএম, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল ক্যাম্প পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেন।


পরিদর্শন কালে এপিবিএন পুলিশের একটি চৌকস টিম প্রটোকল নিরাপত্তায় জোরদার ছিলেন এবং পরিদর্শন শেষে বিকেল ৪ টার দিকে প্রতিনিধি দলটি কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প ত্যাগ করেন।

Tag