কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী কক্সবাজার সদর উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করবেন রবিবার

নির্মিত হলো কক্সবাজার সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র। রবিবার সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মডেল মসজিদের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সদর উপজেলা প্রশাসন। ৪৩ শতক জমির উপর ১৪ কোটি ৭১ লক্ষ ৫৪ হাজার টাকায় নির্মিত হচ্ছে এই মডেল মসজিদ যার নীচতলায় হবে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র।


ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের অংশ হিসেবে ৫ম পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে কক্সবাজার সদর উপজেলা মডেল মসজিদের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।


সকাল ১০ টায় গনভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে কক্সবাজার সদর উপজেলা প্রান্তে যুক্ত হয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সে লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে সদর উপজেলা মসজিদের নীচতলা।


এসময় সদর উপজেলা ছাড়াও খুলনার ফুলতলায় সরাসরি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী।


দেশের সব উপজেলা আর জেলা শহরের একটি করে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার।


তারই অংশ হিসেবে এ মডেল মসজিদ টি নির্মাণ করা হলো। যেখানে একসাথে ১ হাজার মুসল্লী নামাজ আদায় করতে পারবে।

Tag