ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস

কক্সবাজারে একজনের আমৃত্যু কারাদণ্ড ও দুজনের যাবজ্জীবন

কক্সবাজারে হত্যা মামলায় এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং দুই আসামিকে যাবজ্জীবন (৩০ বছর) কারাদণ্ড দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত । যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরো ৬ মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


সোমবার (৭ আগস্ট) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।


বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।


তিনি জানান, আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত আসামি হলো, কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের উত্তর খিলছাদক গ্রামের মোজাহের আহমদের পুত্র আনোয়ার হোসেন। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামিরা হলো, একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জমির উদ্দিন এবং আলী আকবর। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।


মামলার সংক্ষিপ্ত বিবরণে তিনি জানান, ২০১৩ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের উত্তর খিলছাদক গ্রামের জমিতে একই এলাকার মোহাম্মদ হোছন রবিশস্যের কাজ করার সময় জমি জমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আনোয়ার হোসেন, জমির উদ্দিন এবং আলী আকবর তার উপর হামলা করে। হামলায় মোহাম্মদ হোছন ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় নিহত মোহাম্মদ হোছনের ভাই ছিদ্দিক আহমদ বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার চকরিয়া থানা মামলা নম্বর : ০৫/২০১৩ ইংরেজি, জিআর মামলা নম্বর : ৫০৮/২০১৩ ইংরেজি (চকরিয়া) এবং এসটি মামলা নম্বর : ২০৯/২০১৬ ইংরেজি।


বিচার ও রায়:

মামলাটি তদন্ত করে ৩ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ এনে ২০১৫ সালের ১৪ মার্চ তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশীট প্রদান করেন। চার্জশীটে অভিযুক্তরা হলো আনোয়ার হোসেন, জমির উদ্দিন এবং আলী আকবর।


মামলাটি ২০১৬ সালের ৩ আগস্ট আদালতে চার্জ (অভিযোগ) গঠন করে বিচার কার্যক্রম শুরু হয়। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, সাক্ষীদের আসামি পক্ষে জেরা, সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট যাচাই, আলামত পর্যালোচনা, আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ, যুক্তিতর্ক সহ মামলার সকল কার্যক্রম সম্পন্ন করে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মামলাটি রায়ের জন্য সোমবার দিন ধার্য করেন।


রায় ঘোষণার দিনে আসামি আনোয়ার হোসেন এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১৮৬০ সালের ফৌজদারী দণ্ড বিধির ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্থ করে আমৃত্যু কারাদণ্ড এবং আসামি জমির উদ্দিন এবং আলী আকবরকে যাবজ্জীবন (৩০ বছর) করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামিদের একইসাথে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরো ৬ মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন (পিপি) এডভোকেট ফরিদুল আলম। আসামিদের পক্ষে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪, অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, অ্যাডভোকেট কামরুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।

Tag