কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফে ৪ বছরের শিশু অপহরণ !

টেকনাফ সাবরাং ইউনিয়নের কচুবনিয়া থেকে সিফাত (৪) নামে এক শিশুকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। 


আজ ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৪ টায় কচুবনিয়া বড় মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাকে অপহরণ করেছে বলে নিশ্চিত করেছে অপহৃত শিশু সিফাতের চাচা তৈয়ব।


জুবাইর এবং ফাতেমা আক্তারের একমাত্র সন্তান সিফাত। জুবাইরের নয়াপাড়া বাজারে দোকান আছে। ফাতেমা আক্তার গৃহিণী।  


পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সিফাত তার সহপাঠীদের সাথে মাদ্রাসা শেষ করে বাড়ি ফিরছিলেন। মাদ্রাসা থেকে কিছু দূর যেতে দুইজন অজ্ঞাত মহিলা একটি সিএনজি যোগে সিফাতকে জোর করে তুলে নিয়ে যায়৷ 


এই ব্যাপারে টেকনাফ মডেল থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। 


কান্নজড়িত কণ্ঠে শিশুটির বাবা জুবাইর জানান, আমার সুখের সংসারে সন্ত্রাসীরা হানা দিয়েছে। আমার সঙ্গে এলাকার কারও খারাপ সম্পর্ক ছিল না। 


এদিকে একমাত্র শিশু সন্তানকে হারিয়ে পাগলপ্রায় সিফাতের মা।

Tag