কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কক্সবাজারের আলোচিত সেই জগদীশ গ্রেপ্তার

কক্সবাজারের সেই তুমুল আলোচিত কথিত বাংলাদেশ মঙ্গল পার্টির চেয়ারম্যান জগদীশ বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে নিজ বাড়ি থেকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।


বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত সেলিম উদ্দীন। একটি মারধরের মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে জগদীশ বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি তদন্ত।


পারিবারিক সূত্রে জানা গেছে, একটি মারধরের ঘটনাকে কেন্দ্র করে জগদীশ বড়ুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিলো। সেই মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


জগদীশ বড়ুয়া প্রায় সময় নানা ইস্যু নিয়ে কক্সবাজারসহ সারাদেশে আলোচনায় থাকেন। সম্প্রতি কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে আলোচনায় আসেন তিনি। এর মধ্যে ভোটের একদিন আগে ফেসবুক লাইভে এসে ভোটারদের গালি-গালাজ করে ব্যাপক আলোচনা জন্ম দেন। এই লাইভের পর পুরোদেশে ভাইরাল হয়ে যান জগদীশ বড়ুয়া।

জেলা পরিষদ নির্বাচনে মাত্র নয় ভোট পেয়েছিলেন জগদীশ বড়ুয়া। কিন্তু কক্সবাজার পৌরসভার সাবেক চারবারে চেয়ারম্যান নূরুল আবছার পেয়েছেন মাত্র এক ভোট। তাই পরাজয় হলেও নূরুল আবছার থেকে এগিয়ে থাকায় আনন্দ-উচ্ছাসে ভেসে যান তিনি।


সর্বশেষ নির্বাচনের পর আরেক দফায় আলোচনার জন্ম দেন জগদীশ বড়ুয়া। নির্বাচনের পরের দিন কক্সবাজার শহীদ মিনারে দাঁড়িয়ে আগামীতে রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা দেন। এর ফলে পুরো দেশে নতুন করে ভাইরাল হন তিনি।

Tag