কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার একজন সন্দিগ্ধ আসামীকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন)।গত দুইদিনে আটজনকে গ্রেফতার করে উখিয়া থানায় সোর্পদ্দ করেন।
গ্রেফতারকৃত হলো উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-২ ব্লকের বাসিন্দা মৃত হাসিম এর ছেলে মোহাম্মদ তাকের(২৯)।
মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত উখিয়ার জামতলী ও শফি উল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে এপিবিএন এর অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আমির জাফর সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। অবশেষে এপিবিএন পুলিশের জালে আটকা পড়ে। এ বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে।
১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৪ দিন ৯ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ২৮ মিনিট আগে
৫ দিন ১৮ ঘন্টা ০ মিনিট আগে
১২ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
১২ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৭ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে