কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কক্সবাজার টেকনাফের হ্নীলা রঙ্গীখালী এলাকার আবছার উদ্দিন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় সে মৃত্যুবরণ করেন বলে জানা গেছে। মৃত আবছার উদ্দিন রংগীখালী লামার পাড়া গ্রামের মোহাম্মদ হোছনের ছেলে ও হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে সদ্য সমাপ্ত এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কক্সবাজার সরকারি কলেজে স্নাতকোত্তর বিভাগে আবেদন করেন। 


স্থানীয় সূত্রে জানা গেছে, গেল ৮ সেপ্টেম্বর কক্সবাজার থেকে পাসপোর্টে অফিসের ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উখিয়া কুতুপালং এলাকায় পৌঁছলে হঠাৎ একটি ছেলে গাড়ির সানে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাহার স্বজনদের কাছে খবর দিয়ে তাৎক্ষণিক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে তাহার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। আজ দশ ঘটিকার সময় চিকিৎসা দিন অবস্থায় সে মৃত্যু বরণ করেন বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেন। লাশ হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছালে পরিবারের সিদ্ধান্তমতে জানাজা সম্পন্ন করে রঙ্গীখালী কেন্দ্রীয় কবরস্থানে দাপন করা হবে বলে জানা গেছে। 


হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, একজন ছাত্রের অকাল মৃত্যুতে আমরা হ্নীলা বাসী গভীর ভাবে শোকাহত। তাহার বিদেহী আত্মা মাগফেরাত কামনা করছি।পাশাপাশি তার পরিবারে পিতা- মাতা যেন ছেলে মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করতে পারে সে কামনা করছি।

Tag