আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত ফারুকুল ইসলামকে প্রধান করে অজ্ঞাত ৪জনকে আসামি করে এজাহার দেন ভুক্তভোগী নারী রিয়া মণি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীকে মারধরের তিনটি ভিডিও ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এক নারীকে কান ধরিয়ে ওঠবস করাচ্ছে একদল অতিউৎসাহী জনতা।
তাদের তোপের মুখে পড়া ওই ভুক্তভোগী নারী কানে হাত দিয়ে ওঠবস করতে অপারগতা প্রকাশ করছেন।
সেখানে উপস্থিত এক যুবক লাঠি দিয়ে ওই নারীকে একাধিকবার আঘাত করেন।
সেই লাঠির আঘাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী নারী কান ধরে ওঠবস করছেন।
শুধু তাই নয়, পাশে দাঁড়িয়ে থাকা জনতা ওই নারীর কান ধরে ওঠবসের গণনাও করছিলেন।
ভিডিওতে মারধর করা যুবকটির ধৃত আসামী মোঃ ফারুকুল ইসলাম (২২), চট্টগ্রামের লোহাগড়া থানার চুনতি বড় হাতিয়া এলাকার বাসিন্দা।
এ ঘটনার পর সমাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয। শুরু হয় নিন্দার ঝড়। এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে কক্সবাজারের সচেতন মহল।
১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ১৮ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে
১২ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২ দিন ১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৭ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে