কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রামুতে বড় ভাইকে হত্যা মামলায় গ্রেফতার পলাতক ছোট ভাই

 রামুর দক্ষিণ মিঠাছড়িতে আপন বড় ভাই বাবুল হোসেনকে হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাই আলী হোছনকে (২৩) র‍্যাবের সহায়তায় গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।


আলী হোছনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইমন কান্তি চৌধুরী। 


এ ব্যাপারে ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, " ঘটনার পর এজাহারে উল্লেখিত ১ নং আসামী আলী হোছন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ঘটনার পর পুলিশ তাকে খুঁজতে কাজ করে আসছিলেন। সম্প্রতি র‍্যাবের সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হোছন হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"


এরআগে গত ১৬ জুলাই উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউপিস্থ ৮নং ওয়ার্ডের চেইন্দা খোন্দকারপাড়া মুরাকাঁচা এলাকায় আপন বড় ভাই বাবুল হোসেনকে কুপিয়ে হত্যা করে ছোট ভাই আলী হোছন।

Tag