কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শিশু নির্যাতন নিয়ে ছোট নাটিকা ‘অর্পণা’

শিশু নির্যাতন নিয়ে কক্সবাজারে নির্মিত হল, ছোট নাটিকা অর্পণা। আগন্তুক অপুর পরিচালনা ও কাহিনীচিত্রে নির্মিত হল, এই ছোট নাটিকাটি। নাটিকাটার দৃশ্যায়ন হয়েছে মূলত শিশুদের প্রতি নির্যাতনের গল্প নিয়ে। নাটিকাটি দৃশ্য ধারণ করেন- তপ্ত দাশ ও তার সহকারী চিত্রগ্রহণে ছিলেন প্রসেনজিত দেব। নাটকটির সম্পাদনার কাজ করেন শৈলেশ ধর। নাটকটি অভিনয় করেন- ধ্রুব রাসেল, মুক্তা দেবী, সেনোরিটা ও প্রত্যয় দাশ টনি। ড্রোন পরিচালনা করেন প্রিয় মিজান। নাটকটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন সুজন শর্মা জন ও কারিগরী সহায়তায় ছিলেন- জনি ধর, সুমন দাশ, বিপুল সেন, প্রীতম ধর, হিমাদ্রী দত্ত সহ অনেকে। ছোট নাটিকাটি আসছে আগামী ০২/১০/২০২৪ইং তারিখে মহালয়ার দিন রংবেরং পেইজে। নাটকটি নিয়ে নাটকের কলাকৌশলীরা খুব আশাবাদি। তারা মনে করেন নাটকটি সমাজের শিশু সহ নারীদের নির্যাতনগুলোকে প্রতিরোধ করতে সহায়তা করবে। নাটকটির পরিচালক আগন্তুক অপু জানান, ব্যস্ততম শহরটাতে দিনের পর দিন সহিংসতা, নির্যাতন বেড়েই চলেছে। এগুলোকে আমাদের যে যার অবস্থান থেকে প্রতিহত করতে হবে। তা না হলে এটি এক সময় এমনভাবে রুপ নিবে, যেটি একটি দেশের ভাবমূর্তি নষ্ট করে দেয়ার জন্য যতেষ্ট হয়ে পড়বে। তাই আমাদের উচিত, এগুলোকে শক্ত হাতে দমন করা। তিনি নাটকটি নিয়ে আরো বলেন, বর্তমানে জিনিস পত্রের দাম উর্ধ্বগতি হওয়ার ধরুণ, একি পরিবারের স্বামী-স্ত্রী দুজনকেই অর্থ উপাযর্নের ব্যবস্থা করতে হচ্ছে। যার কারণে তারা তাদের সন্তানদের ঠিকমতো যত্ন নিতে পারছেন না। কিন্তু তারা যে বা যাদেরকে বিশ্নাস করে তার সন্তানের দায়িত্ব যার হাতে তুলে দিচ্ছেন, সে বা তারা কতটা আপনার সন্তানের জন্য নিরাপদ। তাই প্রত্যেক বাবা-মার উচিত তার সন্তানদের সঠিক যত্ন নেয়া। ছোট নাটিকাটির পরিচালক সবাইকে অনুরোধ জানান তার নাটকটি দেখার জন্য। তিনি তার ছোট নাটিকাটির জন্য, সকলের নিকট ভালোবাসা কামনা করেন।

Tag