কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফে র‌্যাবের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা ও ইজিবাইক জব্দ, আটক-৩

কক্সাবাজারের টেকনাফ থানাধীন লামার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,বুধবার (১৬ নভেম্বর) সকাল ৭ টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে টেকনাফ থানাধীন হাজী মার্কেট মিষ্টিবন দোকানের উত্তর পাশে টেকনাফ পৌরসভার লামার বাজার থেকে টেকনাফ ঝর্ণাচত্তর গামী পাকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ১নং ধৃত ব্যক্তির নিকট থেকে ৩০ হাজার পিস ইয়াবা, ২নং ধৃত ব্যক্তির নিকট থেকে ২০ হাজার পিস ইয়াবা এবং ৩নং ধৃত ব্যক্তির নিকট থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ সর্বমোট ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ইজিবাইকসহ (অটোরিক্সা) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদের নাম সাবরাং ইউনিয়নের

শাহপরীর দ্বীপ পশ্চিম বাজার পাড়া এলাকার অলী আহমদের ছেলে মোঃ শাহআলম (৩০) একই এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মফিজুর রহমান প্রকাশ মফিজ (৩০), উখিয়া কুতুপালং ৩নং ক্যাম্প ব্লক- এএ৩, এফসিএন নং- ১৮৩০২২ এর বাসিন্ধা

তবারক হোসেনের ছেলে নুর বশর (১৯) বলে জানা যায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং বর্ণিত মাদক ব্যবসায়ীগন পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেটসমূহ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছিল। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।


তিনি আরো জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag