কক্সবাজারের কুতুবদিয়ায় ফসলি জমির মাটি (টপসয়েল) কাটার অপরাধে মোঃ নুরুর হোসেনের পুত্র মোঃ ইলিয়াস নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জানুয়ারি২৫) দুপুর ২ টার দিকে কৈয়ারবিল ইউনিয়নের মহাজন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন কুতুবদিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদাত হোসেন।
অভিযানকালে কুতুবদিয়া থানার এসআই সাজ্জাদ চৌধুরীসহ পুলিশের একটি টিম ও গ্রাম পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।এ বিষয়ে সাদাত হোসেন বলেন, বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধ করায় ইলিয়াস নামে একজনকে ০১টি মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়। উপজেলা প্রশাসন এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
১৪ ঘন্টা ১২ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ১৫ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ১৪ মিনিট আগে
১২ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে
১২ দিন ১৮ ঘন্টা ১১ মিনিট আগে
২৭ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে