কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জেলা কর্মী সম্মেলন সফল করতে কুতুবদিয়ায় জামায়াতের প্রেস ব্রিফিং

      প্রেস বিজ্ঞপ্তি, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

আগামী ৮ ফেব্রুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান এর আগমন উপলক্ষ্যে এবং কক্সবাজার জেলা কর্মী সম্মেলন-২০২৫ সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলা শাখা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯ঃ০০টায় উপজেলা কার্যালয়ে এ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর, সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারী মাওঃ নুরুল আমিন, বড়ঘোপ ইউনিয়ন সভাপতি আহমদ নুর, যুব বিভাগের সভাপতি রবিউল হোছাইনসহ কুতুবদিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও উপজেলা প্রতিনিধিগণ।

প্রেস ব্রিফিংয়ে শাহরিয়ার চৌধুরী জেলা কর্মী সম্মেলনে কুতুবদিয়া উপজেলা থেকে ৫ হাজার নেতাকর্মী নৌ ও স্থল পথে যেতে প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান এবং যাতায়াত নির্বিঘ্ন করতে ও সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা কামনা করেন। জামায়াতে ইসলামীর আহ্বানে কুতুবদিয়ায় কর্মরত সাংবাদিকগণ প্রেস ব্রিফিং-এ উপস্থিত হওয়ায় বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি।


Tag