কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত

তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে- এ প্রতিপাদ্যে কক্সবাজারের উখিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।


রবিবার(২ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এক র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।


বক্তারা বলেন,"অতীতে কি হয়েছে সেটি ২৪ এর বিপ্লব পরবর্তী দেখতে চাইনা। অতীতে ভোটকেন্দ্রে সকাল ১০টা ১১টা বাজলে ভোট দেওয়া শেষ বলে ভোটারদের তাড়িয়ে দিতো। এসব এখন আর দেখতে চাইনা। যার ভোট সে দিয়ে নিরাপদে বাড়িতে চলে যাবে। আর ভোটার হালনাগাদে যারা রোহিঙ্গাদের মা বাবা সেজেছেন তাদের প্রতি ধিক্কার জানাচ্ছি। কোনো মেম্বার চেয়ারম্যান যদি অনিয়মের সাথে জড়িত থাকে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করার তা করার হুশিয়ারী দেওয়া হয় আলোচনা সভায়।"


আলোচনা সভায় উপজেলা প্রকল্প কর্মকর্তা(পজিপ) মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার ফরিদুল আলম চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মোকতার আহমদ,একাডেমিক সুপারভাইজার বদরুল আলম সহ নির্বাচন অফিসের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী সহ ভোটাররা উপস্থিত ছিলেন।

Tag