কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হাসি মুখ ফাউন্ডেশন কর্তৃক নৈতিকতা চর্চা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন।

অদ্য ২৩ মার্চ ২০২৫ ইং উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও অলাভজনক সংস্থা হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক "নৈতিকতা চর্চা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল" সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোনার পাড়া সমুদ্র সৈকতে মনোরম পরিবেশে উক্ত সংগঠনের সদস্য, উখিয়া উপজেলার সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর প্রতিনিধিবৃন্ধ ও স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, উখিয়া উপজেলা বিএনপি'র সাবেক অর্থ সম্পাদক ও সোনার পাড়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির মান্যবর সভাপতি জনাব হাফেজ মুহাম্মদ জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালিয়া পালং ইউনিয়ন ছাত্রদলের উত্তর শাখার সাবেক সভাপতি দিদার, জালিয়া পালং ইউনিয়ন ছাত্রদলের উত্তর শাখার সভাপতি শাহ কামাল, মেসার্স আম্মাজান গ্রুপের সম্মানিত নির্বাহী পরিচালক গিয়াস উদ্দিন শামীম ও উখিয়া উপজেলার কর্মরত সক্রিয় নানা স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার পূর্ববর্তী দোয়া মহফিলে দোয়া ও মোনাজাত সম্পন্ন করেন সংগঠনের সদস্য হাফেজ মুহাম্মদ জুনাইদ ইবনে আহমদ।

ইফতার পরবর্তী উপস্থিত সবার উপস্থিতিতে সংস্থার সভাপতি মোহাম্মদ জাহেদ এর সভাপতিত্বে নৈতিকতা শীর্ষক আলোচনা সভা সম্পন্ন হয়। এতে উপস্থিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ বক্তব্য প্রদান করেন পাশাপাশি উখিয়া উপজেলার সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর একটি যৌথ ফোরাম বা এ্যালায়েন্স গঠন করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়।

Tag