কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈদ পুনর্মিলনী ২০২৫ – এসএসসি ব্যাচ ২০০৭, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়

দীর্ঘ ১৮ বছর পর বন্ধুত্বের এক চিরস্মরণীয় বন্ধনে আবারও মিলিত হল এসএসসি ব্যাচ ২০০৭-এর শিক্ষার্থী এবং তাদের পরিবারবর্গ। ১০ জুন ২০২৫, মঙ্গলবার, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক প্রাণবন্ত ও আনন্দঘন ঈদ পুনর্মিলনী আয়োজন করে এই ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।


সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও শিক্ষকদের বরণ করার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রিয় শিক্ষকদের সম্মাননা প্রদান এবং তাদের মূল্যবান বক্তব্য অনুষ্ঠানের প্রথম অংশকে করে তোলে আবেগঘন ও অনুপ্রেরণামূলক। অংশগ্রহণকারীরা স্মৃতিচারণে ফিরে যান ২০০৭ সালের সেই শিক্ষাজীবনের দিনগুলোতে, যেখানে বন্ধুত্বের বীজ প্রথম রোপিত হয়েছিল।


দুপুরের খাবারের পরে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান পরিবেশন করেন ব্যাচের বন্ধু রাসেল এবং কণ্ঠশিল্পী হিরু। উপস্থিত সকলে তাদের অসাধারণ পরিবেশনা উপভোগ করেন।


আনন্দের রঙ আরও গাঢ় করতে আয়োজন করা হয় র‍্যাফেল ড্র, যেখানে কুপন বিক্রির মাধ্যমে অংশ নেন সবাই। পুরস্কারের পাশাপাশি এই র‍্যাফেল ড্র ছিল বন্ধুদের মাঝে বাড়তি উৎসাহ ও আনন্দের এক নতুন মাত্রা।


দিনব্যাপী আড্ডা, হাসি, স্মৃতি আর হইহুল্লোড়ের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এ অনন্য ঈদ পুনর্মিলনীর। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে এবং বন্ধুত্বের এই অটুট বন্ধন সময়ের পরিক্রমায় আরও দৃঢ় হবে।

Tag