কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

YOSD কর্তৃক বিশ্ব মানসিক স্বাস্ব্য দিবস উদযাপন।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে Youth Organization for Social Development (YOSD) এবং Gardenia Language Care (GLC) নানা কর্মসূচির আয়োজন করেন। এ বছরের প্রতিপাদ্য-“Access to services: mental health in catastrophe emergencies"- কে সামনে রেখে YOSD এবং GLC আয়োজন করেন দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও শিশু-কিশোরবান্ধব কর্মশালা।


দিনব্যাপী আয়োজিত কার্যক্রমসমূহঃ

-সচেতনতামূলক সেশন।

-মানসিক স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রচার।

-শিশু ও যুববান্ধব সেশন।

-পোস্টার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

-বল নিক্ষেপ ও বেলুন ফোলানো গেম।


তাছাড়া দিনটির বিশেষ আকর্ষণ ছিল শিশুদের দ্বারা পরিচালিত মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা। এতে শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। কর্মশালায় শিশু ও যুবদের মানিয়ে চলার প্রবণতা (Adaptability) সহানুভূতি- শীল আচরণ (Empathy) বিকাশে নানা অনুশীলন করানো হয়।

শিশুদের মানসিক চাপমুক্ত রাখতে এবং তাদের আনন্দের মাধ্যমে শেখার সুযোগ দিতে বল নিক্ষেপ গেম ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে তারা নিজেদের মনের ভাব প্রকাশে উৎসাহিত হয় ও মানসিক প্রশান্তি লাভ করে।


আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মাহাবুব কাউসার, আব্বাস উদ্দিস চৌধুরী, প্রজেক্ট কো-অর্ডিনেটর (YOSD) এবং অসমা বড়ুয়া প্রতিষ্ঠাতা ড্রিম ডান্স ক্লাব প্রমুখ।


YOSD এর পক্ষে কফিল উদ্দিন (প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা) এই আয়োজনকে সফল করে তোলার জন্য উপস্থিত সকল অভিভাবক, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারীদের প্রতিই আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানায়। তিনি বলেন, "আপনাদের সহযোগিতা ও আগ্রহই আমাদের এমন উদ্যোগগুলোকে আরো অর্থবহ করে তোলে। YOSD বিশ্বাস করে, মানসিক স্বাস্থ্য ঠিক রাখা কোন বিলাসিতা নয়, এটি একটি প্রয়োজন। নিজের এবং আশেপাশের মানুষের মানসিক সুস্থতার প্রতি যত্নবান হওয়াই ১টি মানবিক সমাজ গঠনের প্রথম ধাপ।"


উপস্থিত অতিথিবৃন্দরা বলেন, মানসিক স্বাস্থ্য এখন আর উপেক্ষিত কোনো বিষয় নয়; এটি একটি সুস্থ, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি।

Tag