কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুতুবদিয়ায় সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় ৪জনের মৃত্যু উপজেলা এনসিপির শোক প্রকাশ

কক্সবাজারের কুতুবদিয়ায় সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় ৪জনের মৃত্যুতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুতুবদিয়া উপজেলা। সোমবার (১৩ জুলাই২৬) সংবাদ মাধ্যমে পাঠানো উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারীর এম রিদুয়ানুজ্জামান হেলালির সাক্ষরিত এনসিপির এক বিবৃতিতে এই শোক ও উদ্বেগের কথা জানানো হয়।এতে,গভীর উদ্বেগ প্রকাশ করে উপজেলা এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, এই অনাকাঙ্ক্ষিত প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক এবং তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য,উপজেলার নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামক একটি মৎস্য আহরণকারী ট্রলার বঙ্গোপসাগরে সোমবার ভোরে ঝড়ের কবলে পড়ে ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে ডুবে যায়। এ সময় সাত জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ট্রলারের ভিতরে থাকা ৫জন নিখোঁজ হয়।এদিকে অন্যান্য মাছ ধরার ট্রলারের সাহায্যে ট্রলারটি উদ্ধার করে কুতুবদিয়া উপকূলের স্টিমারঘাট এলাকায় নিয়ে আসার পর ট্রলারটির ভিতর থেকে নিখোঁজ ০৫ জনের মধ্যে ০৪ জনের মরদেহ পাওয়া যায় এবং বাকী ০১জন এখনো নিখোঁজ।উদ্ধারকৃতদের মধ্যে সকলেই কুতুবদিয়া দ্বীপের বাসিন্দা।

Tag