কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কক্সবাজারে আরসার তিন সক্রিয় সদস্য আটক

 কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে র‌্যাব ও ৮- এপিবিএনের যৌথ অভিযানে ক্যাম্পে হত্যা মামলার আসামি আরসার তিন সদস্যকে আটক করা হয়েছে।


আটকরা হলেন, মৃত নূর আলমের ছেলে আছমত উল্লাহ (২১), মাওলানা রহমত উল্লাহর ছেলে আব্দুর রহমান (২৭) ও মৃত ফকির মাহমুদের ছেলে আবু সামা (২৮)। তারা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।


শুক্রবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।




তিনি জানান, র‌্যাব-১৫ ও ৮- এপিবিএনের যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৮ এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামি দুষ্কৃতকারী আরসার তিন সদস্যকে আটক করতে সক্ষম হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা আরসার সক্রিয় সদস্য। তারা ক্যাম্পে নানা অপকর্মের সাথে জড়িত। এছাড়াও তাদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যাসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।


আবু সালাম আরও জানান, আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।