কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভাংগা উপজেলার কাউলীবেড়ায় আবেশ স্মৃতি সংসদ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন


ফরিদপুরের ভাংগা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙনে আবেশ স্মৃতি সংসদ ফুটবল টুর্ণামেন্ট -২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে  উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ,কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ রেজাউল হাসনাত দুদু মিয়ার সভাপতিত্বে  সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভাংগা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন রুবেল,বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান,সহ সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন, কৃষি বিষয়ক সম্পাদক বাবু দীপক মজুমদার,ভাংগা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুর রহমান মিরন হাওলাদার,সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা,কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন খান,আবেশ স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি,সাংবাদিক মোঃ ওয়াহিদুজ জামান সহ আরো উপস্থিত ছিলেন ভাংগা উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,এলাকার গন্যমান্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ প্রমুখ।

খেলা শুরু হওয়ার আগেই মাঠের কানায় কানায় হাজার দর্শকের উপস্থিতি অতিথিদের মুগ্ধ করেছে।

উল্লেখ্য,আবেশ গত ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকা উত্তরায় এক মর্মান্তিক দুর্ঘটনা মৃত্যু বরণ করেন।আবেশের পুরো নাম ওয়াকিব হাসান আবেশ।জন্ম ২০০৪ সালের ১৫ ফেব্রুয়ারি। ভাংগা উপজেলার কাউলীবেড়া গ্রামের মোঃ ওয়াহিদুজ জামানের একমাত্র পুত্র।আবেশ ছিলেন এলাকার মানুষের  প্রিয় মুখ।একজন ভদ্র ও মেধাবী ছাত্র ছিলেন। উচ্চতা ছিলো ৬ফুট ২ ইঞ্চি।তার অকাল মৃত্যুতে এলকায় শোকের ছায়া নেমে আসে।

আজ আবেশ স্মৃতি সংসদ ফুটবল টুর্ণামেন্ট -২০২৩ এর  উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন, আবেশ স্মৃতি সংসদ বনাম চরমানাইড় রহমত উল্লাহ মাতুব্বর ও সাইদুর বেপারী স্মৃতি সংঘ।খেলার প্রথম ও দ্বিতীয় অর্ধে কোন পক্ষের গোল না হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নিধারিত হয়।এতে চরমানাইড় ১-০ গোলে জয় লাভ করেন।

ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন,ধর্মদীর মোঃ আকবর হোসেন,সহযোগী জহির ও বাপ্পারাজ।

আগামীকাল বিকেল ৪টায় জাঙালপাশা ফুটবল ক্লাব বনাম কবিরাজপুর টিম এলিভেন একাদ্বশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

আরও খবর



ফরিদপুরে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত ‌

৩৫৩ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে