কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে (বৃষ্টির নামাজ) অনুষ্ঠিত হয়।

দেশ জুড়ে তীব্র দাবদাহ চলছে। নিকট অতীতে এই ধরনের গরম পরিলক্ষিত হয়নি। গরমের তীব্রতা আমাদেরকে জাহান্নামের উত্তাপের কথা স্মরণ করিয়ে দেয়। সুরা রুমের মধ্যে মহান আল্লাহ বলেছেন, জলে-স্থলে যত বিপর্যয় ঘটে, সব মানুষের হাতের কামাই। একদিকে আমাদের জাগতিক বিশৃঙ্খলা ও অনিয়মের কারণে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে বিপর্যয় সৃষ্টি করে। অপর দিকে আমাদের গুনাহের কারণে আল্লাহ প্রাকৃতিক শাস্তি দেন। 


এমতাবস্থায় জাহান্নামের কথা স্মরণ করে আমাদের তাওবা ও গুনাহ বর্জন করা প্রয়োজন। তারই ধারাবাহিকতায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজার উচ্চ বিদ্যালয় মাঠে সালাতুল ইস্তেসকার (বৃষ্টির সালাত) আদায় করা হয়। ইত্তেহাদুল উলামা গাজীপুর জেলার সভাপতি ও বরমী জামিয়া আনওয়ারিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা আশেকে মোস্তফা সাহেব এর আহ্বানে হাজারো মানুষের উপস্থিতিতে বৃষ্টির নামাজ অনুষ্ঠিত হয়।


উক্ত নামাজের ইমামতি করেন  বরমী জামিয়া আনওয়ারিয়া মাদ্রাসার প্রধান মুফতী- মুফতী মঈনুদ্দিন সিরাজি সাহেব। এ সময় উপস্থিত মুসল্লীদের সাথে কথা বলে জানা যায় নামাজ শেষ হওয়ার সাথে সাথে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে মুসল্লীদের বিশ্বাস নামাজ পড়ে তওবা ইস্তেগফার করলে অবশ্যই বৃষ্টি হবে।  


অপরদিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সালাত আদায় করার সাথে সাথে অথবা কিছুক্ষণ পরে  বৃষ্টি হয়েছে এমন হাজারো দৃষ্টান্ত দেখা গিয়েছে।  তাই মুসলিম ধর্মের সবাই বিশ্বাস করেন নামাজ পড়ে রবের দরবারে ফরিয়াদ করলে মহান আল্লাহ অবশ্যই তা কবুল করেন।

আরও খবর