গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট বিতরণ


গাজীপুরের শ্রীপুরে জেলার ঐতিহ্যবাহী সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প "এম এ বারী শিক্ষাবৃত্তি" অর্থায়নে উপজেলায় বৃত্তি প্রাপ্ত দুইজন  কৃতি শিক্ষার্থীদের কম্পিউটার এবং পাঁচশত কৃতি শিক্ষার্থীদের বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী,মেধাবৃত্তি,সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে।


সোমবার(১৬ জুন) বিকাল সাড়ে চারটায় উপজেলার মাওনা চৌরাস্তায় বেগম আয়েশা অডিটোরিয়ামে কেয়ার এসোসিয়েশন গাজীপুরের আয়োজনে শফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আনিসুল রহমান আনিস।


বিশেষ অতিথি ছিলেন,সাবেক শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো আব্দুল জলিল।


আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন জর্জ,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন,তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজ রহমান রিপন,,তেলিহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হযরত আলী জয়,জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য এস এম কাজল রানা প্রমুখ।


কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন কমিটির সদস্য সচিব শওকত উসমান সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আনিস বলেন,সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে।দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে।


তোমরাই আগামীতে শ্রীপুরকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। তিনি আরও বলেন,সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়।


তিনি আরও বলেন,বঙ্গবন্ধু স্কুল জীবন থেকে সংগ্রাম শুরু করে মৃত্যু পর্যন্ত সে সংগ্রাম চালিয়ে গেছেন। আজ তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের দিকে এগুচ্ছে। মেট্রোরেল, পদ্মাসেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ নানা মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তাঁরই হাত ধরে।


Tag
আরও খবর