বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

ইসলাম কি আসলেই অমানবিক ধর্ম? আসুন একটু পর্যালোচনা করি।

বিশিষ্ট লেখক গবেষক ও ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ

কুরবানীর সময় এক ধরনের সিজনাল পশুপ্রেমীর আবির্ভাব ঘটে। সারা বছর তারা মাছ-গোশত খেয়ে কুরবানীর সময় বলে, ইসলাম অমানবিক ধর্ম। পশুহত্যা এদের ধর্মীয় রীতির অংশ। 


ইসলাম কি আসলেই অমানবিক ধর্ম? আসুন একটু পর্যালোচনা করি। 


বিশ্বসভ্যতায় মানবজাতিকে টিকে থাকতে হলে পশুহত্যা করতেই হয়, এ কথা দিবালোকের মতো স্পষ্ট। খাদ্যচাহিদা মেটানোর জন্য একদিকে যেমন প্রাণি জবাইয়ের প্রয়োজন হয়, তেমনি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যও প্রয়োজন হয় প্রাণি হত্যার। 


যেমন, খাদ্যশস্য রক্ষার জন্য এ বছর ৫০ লক্ষ ক্যাঙ্গারু হত্যার আদেশ দিয়েছে অস্ট্রেলিয়া প্রশাসন। 


মানুষের প্রয়োজনে ইসলাম হালাল পশু জবাইয়ের অনুমোদন দিয়েছে, সাথে দিয়েছে একটি মানবিক নীতিমালাও। 


রাসুল সা. বলেছেন, যখন তোমরা জবাই করবে, উত্তম পদ্ধতিতে জবাই করবে। এবং প্রত্যেকে তার ছুরিতে শান দেবে, যেন প্রাণির বেশি কষ্ট না হয়। এই নীতিমালা কুরবানীর পশুর ক্ষেত্রেও প্রযোজ্য। 


আল্লাহর নৈকট্য লাভের বড় মাধ্যম কুরবানী। পাশাপাশি এর প্রভূত ইহজাগতিক উপকারিতা রয়েছে। 


আমাদের অর্থনৈতিক চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কুরবানী। এদেশে হাজার হাজার গরুর খামার গড়ে উঠেছে। সেখানে লক্ষ লক্ষ কর্মচারী কাজ করে। এছাড়া পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহকারী অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী ছড়িয়ে ছিটিয়ে আছে সারা দেশে। ছোট-বড় এইসব ব্যবসায়ীদের লাভজনক ব্যবসা টিকে আছে কুরবানীর কেনাবেচার ওপর নির্ভর করে। 


একটি দেশ কতটা উন্নত তা বোঝা যায় দেশটির নাগরিকদের দৈহিক পুষ্টি ও স্বাস্থ্য সূচকের ওপর। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে এমন অসংখ্য পরিবার আছে, সারা বছর তারা একদিনের জন্যও গরু-ছাগলের গোশত খেতে পারে না। দারিদ্র্যপীড়িত এ দেশের মানুষের পুষ্টি ও আমিষের ঘাটতি মেটাতে অভাবনীয় ভূমিকা রেখে চলেছে কুরবানী। 


এছাড়া আমাদের চামড়াশিল্পের কাঁচামালের বড় যোগান আসে কুরবানীর পশু থেকে। যদিও এই শিল্প এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। 


কুরবানী উপলক্ষ্যে গড়ে ওঠা বড় বড় পশুহাট, পরিবহন ব্যবস্থা, পশুখাদ্যের উৎপাদন ও বাজারজাত এবং এর সাথে জড়িত লক্ষ লক্ষ মানুষের জীবিকা—এর সবই সীমিত হয়ে যেত, যদি না থাকত কুরবানী। 


এতসব ইহজাগতিক কল্যাণের পরও যেসব বস্তুবাদী মানুষেরা কুরবানীর বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের মতলব যে ভিন্ন, তা বুঝতে আমাদের বাকি থাকে না।

আরও খবর