কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গাজীপুরে ৪৭৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক


গাজীপুরের কালিয়াকৈরে বিপুল পরিমাণ ফেন্সিডিল পরিবহনকালে প্রাইভেটকারসহ মোঃ ফারুক মোল্লা(৪৫)নামের একজন মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১)। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ১৩হাজার ৭শত টাকা উদ্ধার করা হয়েছে।

আজ বরিবার বেলা সাড়ে ৩ টায়  র‌্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তি  এ তথ্য নিশ্চিত করে জানান।


আটককৃত মোঃ ফারুক মোল্লা নড়াইলের
সদরের সিকদারবাড়ীর এলাকার মৃত রাজ্জাক মোল্লার ছেলে।

মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারি যে, কতিপয় মাদক ব্যবসায়ী নীলফামারী থেকে টাঙ্গাইল হয়ে প্রাইভেটকার করে ফেন্সিডিল এর একটি বড় চালান নিয়ে গাজীপুর জেলার দিকে আসছে।


এমন খবরের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৬টায় জেলার কালিয়াকৈর সূত্রাপুরের শিলাবৃষ্টি সিএনজি ফিলিং স্ট্যাশনের সামনে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মো.ফারুককে আটক করে।তার নিকটে থাকা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৯-৫১২৬ )তল্লাশি করে ৪৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং ২টি মোবাইল ও নগদ ১৩হাজার ৭শত টাকা  কারটি জব্দ  করা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে,সে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কৌশলে বিভিন্ন গাড়িতে করে ভারতের সীমান্তবর্তী এলাকা হতে চোরাই পথে ফেন্সিডিল বাংলাদেশের ঢাকা ও গাজীপুর এলাকায় পাইকারী ও খুচরা ক্রয়-বিক্রয় করে আসতেছে।তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।


Tag
আরও খবর