কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাখাইয়ে বাপার উদ্যোগে এডভোকেট মোঃ আবু জাহির মডেল কলেজ এ তালের চারা রোপন।

লাখাইয়ে বাপার উদ্যোগে এডভোকেট মোঃ  আবু জাহির মডেল কলেজ এ  তালের চারা  রোপন।



 মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে, পরিবেশ ও বজ্রপাত থেকে রক্ষায় তালের চারা রোপন অভিযান। 

রবিবার (১০সেপ্টেম্বর)  লাখাইয়ের বিভিন্ন বিদ্যালয় ও কলেজ  ও  ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে    তালের চারা রোপন এর অংশ হিসাবে দুপুরে উপজেলার মনতৈল এলাকায় অবস্থিত এডভোকেট আবু জাহির মডেল কলেজ প্রাঙ্গনে তালের চারা রোপন করা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জ জেলা কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ রিপন এর অর্থায়নে তালের চারা রোপন কালে উপস্থিত ছিলেন এডভোকেট আবু জাহির মডেল কলেজ এর অধ্যক্ষ মোঃ রফিক আলী, ৫ নম্বর করাব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস, বাংলাদেশ পরিবেশ আন্দোলন হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য মোঃ বাহার উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ রিপন, সাংবাদিক ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন সহ কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।

এ সময় কলেজের অধ্যক্ষ মোঃ রফিক আলী বলেন পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। তালের চারা সহ পরিবেশ বান্ধব বৃক্ষ রোপনে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালাতে হবে। তিনি তালের চারা রোপন এর মতো একটি উদ্যোগ গ্রহণ করায় বাপার সদস্য মহিউদ্দিন আহমেদ রিপন সহ সংগঠনের সকলের ভূয়সী প্রসংশা করেন।তিনি তার অবস্থান থেকে এ ধরনের পরিবেশ রক্ষায় সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। 

পরে উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়নের ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে তালের চারা রোপন করা হয়।

Tag
আরও খবর






বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ

৯ দিন ১২ ঘন্টা ১০ মিনিট আগে